রাজ্যসভা ভোটে বিজেডি-কংগ্রেস নৈকট্য
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:৫০ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
রাজ্যসভার ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ নির্বাচন। পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের পাশাপাশি ওড়িশার চারটি আসনেও ভোট হতে চলেছে। এই পরিস্থিতিতে ওড়িশায় বিজু জনতা দল (বিজেডি) ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত মিলছে।
মহারাষ্ট্রে এনসিপি, শিবসেনা (উদ্ধব শিবির) ও কংগ্রেসের মধ্যে আসন সমীকরণ নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই সুযোগে বিজেপি সেখানে সাতটির সাতটি রাজ্যসভা আসন জয়ের সম্ভাবনা তৈরি করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এই প্রেক্ষাপটে বিজেপিকে আটকাতে বিরোধী ভোট ভাগাভাগি এড়াতে আঞ্চলিক স্তরে কংগ্রেস ও বিজেডির মধ্যে কৌশলগত নৈকট্য বাড়ছে বলেই সূত্রের দাবি। সংসদের আসন্ন সমীকরণকে মাথায় রেখেই এই রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত দেখা যাচ্ছে।
