কেজরীর অব্যাহতি নিয়ে শুনানি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:৪৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ ২১ জনকে নিম্ন আদালতের দেওয়া অব্যাহতির নির্দেশকে চ্যালেঞ্জ করে করা সিবিআইয়ের আবেদন আগামী ৯ মার্চ শুনবে দিল্লি হাই কোর্ট। রাউস অ্যাভিনিউ আদালত প্রমাণের অভাবের কারণে অভিযুক্তদের বেকসুর খালাস দেয়। সেই রায়েই অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে মামলার শুনানি হওয়ার কথা। ২০২১ সালের নতুন আবগারি নীতি প্রণয়ন ও লাইসেন্স বণ্টনে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরেই এই মামলা শুরু হয়েছিল।
