রোববার   ২৬ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চিনের কড়া বার্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১১ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:১১ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করল চিন। রবিবার বেজিংয়ের বিদেশ মন্ত্রক এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে আখ্যা দিয়ে অবিলম্বে সংঘর্ষবিরতির আহ্বান জানিয়েছে। চিনের দাবি, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি জটিল হওয়ায় ইজ়রায়েল ও ইরান থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে বেজিং। ইরানে হামলার জেরে ইতিমধ্যেই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান, ফলে গোটা অঞ্চলে উত্তেজনা আরও