মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬   ভাদ্র ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুষ্প প্রভাত

মুহম্মদ খাদেমুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৪২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০১:৪২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

পুষ্প প্রভাত

মুহম্মদ খাদেমুল ইসলাম


কালিয়াচকের ভোরে একদিন
শিশিরভেজা পাতার মতো নরম কাগজে
ফুটেছিল এক নাম— পুষ্প প্রভাত,
গ্রামের পথ, রেশমের সুতো,
লিচুর গন্ধে ভরা আঙিনার গল্প নিয়ে।
সেই পত্রিকার পাতায় পাতায়
ছিল মসজিদের আজান, মন্দিরের কীর্ত্তন,
নয়মৌজার ঈদের ভিড়ের উচ্ছ্বাস,
রেশম বুননের শব্দ,
মায়ের দোয়া, সন্তানের স্বপ্ন।
সময়ের স্রোত বয়ে গেল,
কাগজের অক্ষর উড়ে গেল আধুনিকতার পরশে—
ইউটিউবের পর্দায়, ফেসবুকের দেয়ালে
আজও বাজে সেই কালিয়াচকের সুর।
দুই লক্ষ হৃদয় হাততালি দেয়,
দুই লক্ষ চোখে জ্বলে নতুন প্রভাত।
পুষ্প প্রভাত, তুমি শুধু পত্রিকা নও,
তুমি স্মৃতির গন্ধ, মাটির টান,
সিল্কের কোমল পরশ,
লিচুর মতো মিষ্টি এক ইতিহাস।
তুমি চলতে থাকো,
গ্রামের পথ থেকে বিশ্বপথে—
প্রতিটি ভোরে নতুন ফুল ফুটুক,
প্রতিটি কণ্ঠে উঠুক গান—
কালিয়াচকের প্রাণ তুমি,
পুষ্প প্রভাত, চির অম্লান।