এপস্টেইন প্রসঙ্গে দলাই লামা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৬:০৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ হয়েছিল—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করল বৌদ্ধ ধর্মগুরুর দপ্তর। দপ্তরের তরফে জানানো হয়েছে, এপস্টেইনের সঙ্গে দলাই লামার কোনও যোগ বা সাক্ষাতের ঘটনা কখনও ঘটেনি। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলি ভুল তথ্যের উপর ভিত্তি করেই ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
