শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মাধ্যমিক পাশ বেকারদের মাসিক ভাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

রাজ্য বাজেটে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’ চালুর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সি যোগ্য প্রার্থীরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রকল্পটি শুরু হবে ১৫ অগস্ট ২০২৬ থেকে এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সহায়তা মিলবে। কেউ চাকরি পেলে ভাতা বন্ধ হবে। ২০২৬-২৭ অর্থবর্ষে প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।