বেলডাঙা মামলা: এনআইএ-র ক্ষোভ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
মুর্শিদাবাদের বেলডাঙা অশান্তির মামলায় অভিযুক্তদের কলকাতার আদালতে হাজির করানো যায়নি। এনআইএর অভিযোগ, রাজ্য পুলিশের অসহযোগিতার কারণেই অভিযুক্তদের প্রডিউস করা সম্ভব হয়নি এবং এখনও কেস ডায়েরি হাতে পায়নি কেন্দ্রীয় সংস্থা। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অভিযুক্তদের সশরীরে হাজির করতে হবে। ওই দিন রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে আদালতে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে হবে এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
