দুটি কিডনি বিকল, বাঁচার লড়াই সুপ্রিয়ার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
নদীয়া: মাত্র ২১ বছর বয়সেই জীবন-মৃত্যুর লড়াইয়ে সুপ্রিয়া বাড়ুই। মালদহের এক দরিদ্র পরিবারের এই তরুণীর দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে হার্টের সমস্যা ও তীব্র শ্বাসকষ্ট। বর্তমানে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত ডায়ালিসিসে কোনওমতে বেঁচে রয়েছেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, সুপ্রিয়াকে বাঁচাতে হলে অবিলম্বে দু’টি কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের খরচ প্রায় ১৬ লক্ষ টাকা, মোট প্রয়োজন প্রায় ৩২ লক্ষ। এই বিপুল অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব।
অসহায় পরিবার ও আত্মীয়রা মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে সুপ্রিয়ার জীবন।
