নাবালিকার গণধর্ষণ, ছয় কিশোর ধৃত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:১১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:১১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ওড়িশার বোলাঙ্গির জেলায় নবম শ্রেণির এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ছয় নাবালককে আটক করেছে পুলিশ। অভিযোগ, কোচিং থেকে ফেরার পথে নির্জন এলাকায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয় এবং ঘটনার ভিডিয়ো রেকর্ড করা হয়। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়ালে পরিবার থানায় অভিযোগ জানায়। পুলিশ একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে। মূল অভিযুক্ত ১৭ বছরের কিশোরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
