সোমবার   ২৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইরান-আমেরিকা পরমাণু আলোচনা ওমানে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

উত্তেজনার আবহে পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনায় বসতে চলেছে আমেরিকা ও ইরান। শুক্রবার থেকে ওমানে বৈঠক শুরু হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। তেহরানের আপত্তির জেরেই তুরস্কের বদলে ওমানকে বৈঠকের স্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।