বাংলাদেশে ভোটের আগে রক্তপাত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ওসমান হাদির মৃত্যুর পর গত ৪৯ দিনে বাংলাদেশে গণহিংসায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন জেলায় খুন, গণপিটুনি, অগ্নিসংযোগ ও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বেড়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও আমেরিকা। ঢাকার মার্কিন দূতাবাস সে দেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ইউনূস সরকারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাগুলি বিচ্ছিন্ন।
