ট্রাম্প হত্যাচেষ্টা: আমৃত্যু কারাদণ্ড
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান ওয়েসলি রুথকে আমৃত্যু কারাদণ্ড দিল আমেরিকার আদালত। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবে হামলার ছক কষার অভিযোগে গ্রেফতার হন রায়ান। সিক্রেট সার্ভিসের তৎপরতায় ট্রাম্প রক্ষা পান। সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রায়ান; এর আগে রায় ঘোষণার পর এজলাসেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।
