গুড় না খেজুর, কোনটি বেশি উপকারী?
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৬:১৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
চিনি ছাড়া ডায়েটের চল বাড়ছে। সেই কারণে চিনির বিকল্প হিসেবে গুড় ও খেজুরের ব্যবহারও বাড়ছে। তবে ওজন কমানো ও স্বাস্থ্যের দিক থেকে দু’টির উপকারিতা এক নয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস না থাকলে অল্প পরিমাণে গুড় খেলে হজম ভাল হয় এবং চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য খেজুর বেশি উপকারী।
খেজুরে ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। সকালে খালি পেটে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেজুর খেলে শক্তির জোগান মেলে। তবে গুড় বা খেজুর—দুটিই অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্বাস্থ্য বুঝে এবং পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে জরুরি।
