৬ বছরে ইডি মামলা ৫,১৫৮
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
গত ছয় বছরে সারা দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মোট ৫,১৫৮টি অর্থ তছরুপ ও দুর্নীতি সংক্রান্ত মামলা করেছে। রাজ্যসভায় লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, এই মামলাগুলির মধ্যে ৪৩টিতে ১০৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলার নিষ্পত্তির হিসাবে সাজাপ্রাপ্তির হার ৯৪.৮২ শতাংশ। তবে রাজ্যভিত্তিক মামলার পৃথক তথ্য ইডি সংরক্ষণ করে না বলেও জানানো হয়েছে।
