সংসদে রাহুল–বিট্টু তুমুল বাকযুদ্ধ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:২৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাকবিতণ্ডা। মকর দ্বারের কাছে কংগ্রেস সাংসদদের বিক্ষোভ চলাকালীন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টুকে ‘বিশ্বাসঘাতক বন্ধু’ বলে খোঁচা দেন রাহুল গান্ধী। হাত মেলানোর প্রস্তাবও দেন তিনি। তবে বিট্টু তা প্রত্যাখ্যান করে রাহুলকে ‘দেশের শত্রু’ বলে কটাক্ষ করেন। ঘটনায় কংগ্রেস শিবিরে হইচই শুরু হলেও রাহুল হাত দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন।
