দিল্লিতে বসে কমিশনের বিরুদ্ধে মমতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন এসআইআরের মাধ্যমে পশ্চিমবঙ্গকে আলাদা করে টার্গেট করা হচ্ছে। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। চূড়ান্ত তালিকায় গোলমাল হলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর।
