ইন্দোরে দূষিত জলে মৃত্যু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ইন্দোরের ভগীরথপুরা এলাকায় দূষিত পানীয় জল পান করার জেরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ডায়ারিয়া ও বমির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের মতে, নোংরা জল থেকেই সংক্রমণ ছড়িয়েছিল। এই ঘটনায় ইন্দোরে দূষিত জলের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন, জল সরবরাহ ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে।
