সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এডমিট কার্ড ভুলে বিপাকে ছাত্রী, পরীক্ষায় বসালো পুলিশ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৩:০৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই শামসেরগঞ্জে এক মানবিক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী পরীক্ষাকেন্দ্র কৃষ্ণ কুমার–সন্তোষ কুমার স্মৃতি বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী বুঝতে পারে, সে তার এডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। বিষয়টি বুঝতেই আতঙ্কে ভেঙে পড়ে ওই ছাত্রী।ঠিক সেই সময় শামসেরগঞ্জ থানার টাউন ফাঁড়ির পুলিশ  সুমন্ত দাসের কাছে নিজের সমস্যার কথা জানায় সে। বিষয়টির গুরুত্ব বুঝে কোনও দেরি না করে ছাত্রীর বাড়ির ঠিকানা সংগ্রহ করেন তিনি। এরপর দ্রুত রানিপুরে ছাত্রীর বাড়িতে গিয়ে এডমিট কার্ড সংগ্রহ করে তা নিয়ে এসে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগের ফলে নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পারে ওই ছাত্রী। পুলিশের এমন ভূমিকায় স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রী ও তার পরিবার। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পুলিশের এই সহানুভূতিশীল ও দায়িত্বশীল ভূমিকা এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে