শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শুভেন্দু–দিলীপ ঘনিষ্ঠতা জল্পনা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

প্রকাশ্য মঞ্চে দিলীপ ঘোষের প্রতি শুভেন্দু অধিকারীর সৌজন্যপূর্ণ সম্বোধন ঘিরে রাজ্য বিজেপিতে নতুন জল্পনা। দুর্গাপুরের একাধিক কর্মসূচিতে দিলীপকে ‘সম্মানীয়’ ও ‘দাদা’ বলে উল্লেখ করেন শুভেন্দু। একই সঙ্গে দিলীপ ঘোষও সাম্প্রতিক সময়ে আগের তুলনায় সংযত ভূমিকা নিচ্ছেন। দলীয় সূত্রের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা অনুযায়ী আপাতত ঐক্যের ছবি তুলে ধরতেই এই সৌজন্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির অন্দরমহলে কৌশলগত সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে।