বারামতীতে চার্টার বিমান দুর্ঘটনা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:১৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
মহারাষ্ট্রের বারামতীতে চার্টার বিমান দুর্ঘটনা।
অবতরণের সময় বা তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার্টার বিমান। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দল।
দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুলিশ এলাকা ঘিরে ফেলেছে, সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত।
সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভয়াবহ ভিডিও।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আগুনে জ্বলছে বিমানের অংশ, উঠছে ঘন কালো ধোঁয়া।
অজিত পাওয়ার উপস্থিতি নিয়ে জল্পনা।
কিছু সংবাদমাধ্যমের দাবি, বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তবে সরকারি ভাবে এখনও নিশ্চিত নয়।
হতাহত নিয়ে অনিশ্চয়তা।
এখনও পর্যন্ত হতাহত বা আহতদের সংখ্যা নিয়ে কোনও সরকারি বিবৃতি নেই। দুর্ঘটনার কারণ ও যাত্রী তালিকা খতিয়ে দেখা হচ্ছে।
শিগগিরই বিস্তারিত জানাবে প্রশাসন।
