দীর্ঘ লাইনে রোদে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, SIR হিয়ারিং ঘিরে শামসেরগঞ্জে অভিযোগ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৮:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
সফিকুল ইসলাম,সামসেগঞ্জ; SIR হিয়ারিংকে কেন্দ্র করে চরম হয়রানির অভিযোগ উঠল শামসেরগঞ্জ বিডিও অফিসে। মঙ্গলবার শুনানির জন্য দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক মহিলা ভোটার।
ঘটনার সময় বিডিও অফিস চত্বরে উপস্থিত ছিলেন ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সারিফ শেখ। তিনি জানান,“আমি বিডিও অফিসে ছিলাম, সেই সময় আমার ওয়ার্ডের এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জল ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করি।”তিনি আরও বলেন,“আজ প্রায় ৪০০ জন ভোটার SIR হিয়ারিংয়ের জন্য এসেছেন। সকাল থেকেই মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। অসুস্থ বৃদ্ধ থেকে শুরু করে কোলে ছোট বাচ্চা নিয়ে মহিলারাও লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্যহচ্ছেন।”অসুস্থ মহিলার দাদা জানান, প্রায় দু’ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকার কারণেই তাঁর বোন অসুস্থ হয়ে পড়েন। কি জানালেন অসুস্থ মহিলার দাদা ও কাউন্সিলর সারিফ সেখ শুনুন।
