মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বন্দে ভারত স্লিপারে আমিষ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৬:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার যুক্ত করার আশ্বাস দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আনন্দবাজার ডট কম-এ প্রকাশিত খবরের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দাবি ছিল, পশ্চিমবঙ্গ ও অসমের যাত্রীরা আমিষ খাবার পছন্দ করেন। রেলমন্ত্রী জানান, শুধুমাত্র নিরামিষ রাখার কোনও স্থায়ী সিদ্ধান্ত রেলের ছিল না। ট্রেনটি সদ্য চালু হওয়ায় আপাতত নিরামিষ দেওয়া হচ্ছিল, তবে শীঘ্রই মেনুতে আমিষ যুক্ত করা হবে।