তুষারপাতের জেরে স্তব্ধ মানালি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৪:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার
ভারী তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের মানালিতে চরম দুর্ভোগে পর্যটকেরা। কোঠি থেকে মানালি পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়ে বহু মানুষকে রাত কাটাতে হয়েছে গাড়িতেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তুষারপাতের কারণে রাজ্যজুড়ে প্রায় ৬৮৫টি রাস্তা বন্ধ রয়েছে, যার মধ্যে দু’টি জাতীয় সড়কও রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাহুল-স্পিতি জেলা। পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।
