সোমবার   ২৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আইসিই গুলিতে যুবক নিহত।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৪:০১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসে অভিবাসন দফতর আইসিই-র অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন গুলিতে মৃত্যু হল এক প্রতিবাদী যুবকের। নিহত ৩৭ বছরের অ্যালেক্স প্রেটি স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে পেপার স্প্রে ও মারধরের পর তাঁকে গুলি করা হয়। আইসিই দাবি করেছে, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছিল এবং যুবকের হাতে অস্ত্র ছিল। তবে এই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। ঘটনার জেরে মিনিয়াপোলিস জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়েছে। টিয়ার গ্যাস ও ফ্ল্যাশব্যাং গ্রেনেড ব্যবহারের অভিযোগ উঠেছে। এই মাসে আইসিই গুলিতে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।