বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুলো কাঁচা না রান্না—কোনটি বেশি উপকারী?

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৪:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ রোববার

মুলো কাঁচা না রান্না—কোনটি বেশি উপকারী?

কলকাতা, ১৮ জানুয়ারি ২০২৬. পুষ্প প্রভাত ডেক্স

মুলো কাঁচা এবং রান্না—উভয় ভাবেই খাওয়া যায়। তবে কোনভাবে খাবেন তা নির্ভর করে দুই বিষয়ের উপর: কেন মুলো খাচ্ছেন এবং আপনার হজমশক্তি কেমন।

১. কাঁচা খেলে:

ভিটামিন সি অক্ষত থাকে।

এনজাইম বেশি থাকে, টক্সিন বের করতে সাহায্য করে।

জল বেশি থাকায় দীর্ঘসময় পেট ভরিয়ে রাখতে পারে।

২. রান্না করলে:

হজম সহজ হয়, গ্যাস বা পেট ফাঁপা কম হয়।

কিছু গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-অক্সিড্যান্ট সহজে শোষিত হয়।

কেন এবং কীভাবে খাবেন:

লিভারের সমস্যা থাকলে কাঁচা বা রস করে খাওয়া যেতে পারে।

গ্যাস বা হজম সমস্যা থাকলে হালকা ভাপিয়ে রান্না করুন।

ত্বকের ঔজ্জ্বল্যের জন্য পাতলা স্লাইস করে নুন ও লেবুর রস দিয়ে খাওয়া যায়।

থাইরয়েড সমস্যায় রান্না করে খাওয়া উত্তম।

মুলো খেলে তার পাতা ফেলে দেবেন না, পুষ্টিগুণ বেশি থাকে।