বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এসআইআরে নারীবৈষম্যের অভিযোগ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:০১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

ভারতের নির্বাচন কমিশন চালানো বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠেছে। প্রথম পর্বে–বিশেষ করে বিহারে–ই দেখা গিয়েছে মেয়েদের তুলনায় পুরুষ ভোটারের তুলনায় নারীদের নাম তালিকা থেকে বেশি বাদ পড়েছে। বিশ্লেষণে পাওয়া তথ্য অনুযায়ী কয়েকটি রাজ্যে অন্তত কোটিতে তেইশ লক্ষ নারীর নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, যার ফলে নারীর অনুপাত কমে গেছে। সমালোচকেরা বলছেন, প্রক্রিয়ায় মেয়েদের স্কুল পাশ, জমি বা অন্যান্য নথি না থাকা শাস্তি হিসেবে ধরা হচ্ছে, ফলে ভারতের নাগরিক নারীদের ভোটাধিকার অনুপাতে ক্ষতি হচ্ছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।