শীতে বাড়ে রক্তচাপ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
শীত পড়তেই অনেকের রক্তচাপ আচমকা বেড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, ঠান্ডায় রক্তনালি সঙ্কুচিত হয়ে যায়, ফলে রক্ত প্রবাহে চাপ বাড়ে এবং ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে শরীরের নড়াচড়া কমে যাওয়া, অতিরিক্ত নোনতা ও ভাজাভুজি খাবার খাওয়ার প্রবণতা, ওজন বাড়া এবং পর্যাপ্ত জল না খাওয়াও রক্তচাপ বৃদ্ধির বড় কারণ। সূর্যের আলো কম পাওয়ায় ভিটামিন ডি-এর ঘাটতিও প্রভাব ফেলতে পারে। এই সমস্যা এড়াতে নিয়মিত রক্তচাপ মাপা, হালকা ব্যায়াম করা, লবণ কম খাওয়া, গরম জল পান করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চালু রাখা জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
