ওজন কমাতে সালাদ ফাঁদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:০৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
ওজন কমানোর জন্য সালাদ খেলেই যে উপকার হবে, তা নয়—এই সতর্কবার্তাই দিয়েছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহ। তাঁর মতে, অনেক সময় তথাকথিত হেলদি সালাদই ক্যালোরির বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রেস্তরাঁ বা বাইরে খাওয়া সালাদে অতিরিক্ত চিজ, বাদাম, অলিভ অয়েল বা মায়োনিজভিত্তিক ড্রেসিং ব্যবহার হলে ক্যালোরির পরিমাণ হু হু করে বেড়ে যায়। একটি সাধারণ সবজি সালাদ যেখানে কম ক্যালোরির, সেখানে এই সব টপিং যোগ হলে তা সহজেই ৫০০ ক্যালোরির বেশি হয়ে যেতে পারে। তাই ওজন কমাতে চাইলে সালাদ বাছার সময় ড্রেসিং কম রাখা, চিজ ও বাদামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
