কানাডায় ঐতিহাসিক স্বর্ণচুরি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:১২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:১২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
কানাডার পিল রিজিওন পুলিশ “প্রজেক্ট 24K” তদন্তে দেশের ইতিহাসের সর্ববৃহৎ স্বর্ণ ডাকাতির ঘটনায় ৪৩ বছর বয়সী আরসালান চান্দহরিকে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছে। অভিযোগে বলা হয়েছে ২০২৩ সালে প্রায় ৪০০ কেজি বিশুদ্ধ স্বর্ণ বার ও ২.৫ মিলিয়ন কানাডিয়ান ডলার নগদ একটি কার্গো থেকে চুরি হয়েছে, যার মূল্য ২০ মিলিয়ন ডলারের বেশি। আটক ব্যক্তিকে theft ও conspiracy-সহ কয়েকটি ধারায় চার্জ করা হয়েছে। পুলিশ একটি প্রধান সন্দেহভাজন, ৩৩ বছর বয়সী সিমরন প্রীত প্যানেসারকে ভারতে অবস্থান করছে বলে বিশ্বাস করছে এবং তার জন্য এক্সট্রাডিশন অনুরোধ করেছে। তদন্ত এখনো চলমান।
