বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জ্বরে শিশুর খাবার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০২ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

শিশুর জ্বর হলে ওষুধের পাশাপাশি সঠিক খাবার খুব জরুরি। এই সময় শরীরকে হাইড্রেট রাখা ও সহজপাচ্য খাবার দেওয়াই মূল লক্ষ্য। পাতলা ডাল, সবজি বা চিকেন স্যুপ শরীরে জল ও পুষ্টি জোগায়। ভাতের সঙ্গে হালকা ঝোল, খিচুড়ি বা ডালিয়া দিলে হজমে সুবিধা হয়। ডাবের জল, লেবু জল বা উষ্ণ জল অল্প অল্প করে খাওয়াতে পারেন। প্রোটিনের জন্য ডিমের সাদা অংশ বা সেদ্ধ মাছ উপকারী। ফলের মধ্যে কলা, আপেল বা পেঁপে ভালো। অতিরিক্ত তেল-মশলাযুক্ত ও ভাজা খাবার এ সময় এড়িয়ে চলাই শিশুর দ্রুত সেরে ওঠার জন্য সবচেয়ে ভালো।