ব্রিগেডে ১০ লক্ষের চ্যালেঞ্জ হুমায়ুনের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৬:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন চর্চা উসকে দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নিজস্ব দল গড়া বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার কলকাতায় তিনি দাবি করেন, পরবর্তী বিধানসভা ভোটে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে তাঁর দল ও নবনির্বাচিত বিধায়কদের প্রয়োজন হবেই।
হুমায়ুন জানান, আগামী জানুয়ারিতে তাঁর দলের প্রথম ব্রিগেড সমাবেশ হবে। সেখানে অন্তত ১০ লক্ষ মানুষ হাজির থাকবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস। সেই মঞ্চ থেকেই জনতা উন্নয়ন পার্টির জোটসঙ্গীদের সঙ্গে রাজ্যবাসীর পরিচয় করিয়ে দেওয়া হবে। ব্রিগেডের জন্য সেনার অনুমতি নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।
