রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মৃত্যু বাড়ির খাওয়া-দাওয়ায় অসুস্থ প্রায় ৫০

আবু সাঈদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বাড়ির খাওয়া-দাওয়ায় অসুস্থ প্রায় ৫০

আবু সাঈদ | পুষ্প প্রভাত ডট কম

নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি মৃত্যু বাড়িতে খাওয়া-দাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন গ্রামবাসী। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত একের পর এক রোগী ভর্তি হচ্ছেন কালনা মহকুমা হাসপাতাল ও মন্তেশ্বর হাসপাতালে।

পাতলা পায়খানা ও বমির উপসর্গ নিয়ে বর্তমানে শিশু, মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২০ জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি মন্তেশ্বর হাসপাতালেও বেশ কয়েকজন ভর্তি আছেন। বৃহস্পতিবার বিকেলেও নতুন করে একজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীদের তরফে জানা গিয়েছে, সোমবার গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই উপলক্ষে গ্রামের বহু মানুষ ওই বাড়িতে খাওয়া-দাওয়ায় অংশ নেন। অভিযোগ, সেই খাবারে খাদ্য বিষক্রিয়া হওয়ার জেরেই মঙ্গলবার রাত থেকে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।

ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।