সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামশেরগঞ্জে মানবিকতার মহোৎসব: ট্রাইসাইকেল, শীতবস্ত্র, টেলারিং মেশিন প্রদান ও রক্তদান শিবিরের আয়োজন, প্রশংসা পুলিশ সুপারের ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ১০:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

সামশেরগঞ্জের কাঁকুরিয়া এলাকা মঙ্গলবার সকাল থেকে সাক্ষী থাকল এক বিরল সামাজিক উদ্যোগের। হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্রাইসাইকেল বিতরণ, শীতবস্ত্র প্রদান, রক্তদান শিবির, পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ও আর্থিকভাবে দুর্বল মহিলাদের হাতে স্বনির্ভরতার জন্য টেলারিং মেশিন তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে ৩৫টি ট্রাইসাইকেল তুলে দিয়ে তিনি বলেন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজকে এগিয়ে যেতে সাহায্য করে। আগামী দিনেও আমরা সমিতির পাশে থাকব।”এছাড়া প্রায় ১৫০০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা ঠান্ডার মৌসুমে তাদের বড় ভরসা হয়ে দাঁড়াবে।সমাজের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মহিলাদের হাতে টেলারিং মেশিন তুলে দেয় সমিতি। এতে বহু মহিলা নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন।একই ময়দানে আয়োজিত হয় রক্তদান শিবির, যেখানে বহু স্বেচ্ছাসেবী এগিয়ে এসে রক্তদান করেন। মানবিকতার এই বার্তা পুরো এলাকায় সদর্থক প্রতিধ্বনি তোলে।ফরাক্কা NTPC CSR–এর পক্ষ থেকেও বড় ভূমিকা রাখা হয়। সংস্থার সহায়তায় সমিতিকে ৩৫টি ট্রাইসাইকেল প্রদান করা হয়, যা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাফেরায় নতুন দিশা আনবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ, এডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ুয়া , ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও সেখ শামসুদ্দিন , সামশেরগঞ্জ থানার IC সুব্রত ঘোষ , FARAKKA NTPC CSR ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার চুমকি দাস জাহিরুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজকর্মী মোশারফ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।