ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো টোটো চালকের।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
সকাল সকাল সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রী নেওয়ার জন্য দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই পেছন থেকে টোটোকে ধাক্কা লরির। সামসেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকী মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো টোটো চালকের। বৃহস্পতিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিস সূত্রের খবর, মৃত ওই টোটো চালকের নাম দেরাজ শেখ। তার বাড়ি সুতি থানার গাজীপুর। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বিশালাকারের যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে। এদিকে সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার। বাসুদেবপুরের দিক থেকে সাজুর মোড়ের দিকে যাচ্ছিল টোটো টি। সেসময় নতুন জালাদিপুর সংলগ্ন ধরম কাটার সামনে ঘটে যায় এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা
