ধুলিয়ানে মর্মান্তিক ঘটনা — গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধা।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ধুলিয়ান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুনবস্তী এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধা। পুলিশ সূত্রে জানা গেছে আত্মঘাতী বৃদ্ধার নাম বিমলা মন্ডল বয়স ৬১ বছর।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতা বিমলা মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ নিজের ঘরেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার জানতে পেরে স্থানীয়রা দ্রুত সামশেরগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় । এদিনের ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। কি কারণে আত্মহত্যা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিস
