শীতের শুরুতেই পুলিশের মানবিকতা নিজের কেনা কম্বল উপহার দিলেন উদ্ধার হওয়া জীবিত মহিলাকে।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫১ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
শামশেরগঞ্জ:ধুলিয়ান
ধুলিয়ান পৌরসভার পাহাড়ঘাঁটি শ্মশান ঘাট এলাকায় বুধবার সন্ধ্যায় এক মহিলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় জেলেদের তৎপরতায় ওই মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মহিলার নাম সাইরা,বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ধুলিয়ান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পারিবারিক অশান্তির জেরে এমনই সিদ্ধান্ত বেছেনিয়েছিলেন সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শামশেরগঞ্জ থানার ধুলিয়ান টাউন ফাঁড়ির পুলিশ আধিকারিক সুমন্ত দাস।স্থানীয় বাসিন্দা সাবির শেখ বলেন, সুমন্তবাবু সেদিন নিজেই জন্য একটি কম্বল কিনতে বাজারে গিয়েছিলেন। ঠিক সেই সময় খবর পান এক মহিলা নদীতে ঝাঁপ দিয়েছেন। মুহূর্তে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন তিনি।উদ্ধারের পর দেখা যায়, মহিলার গায়ের সমস্ত পোশাক ভিজে গেছে। তখনই মানবিক উদ্যোগে সুমন্ত দাস নিজের সদ্য কেনা সেই কম্বলটি মহিলাকে দিয়ে দেন এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেন। পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবির সেখ বলেন,পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন কাজ সমাজে মানবতার বার্তা দেয়।”
