সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সুতি থানার বড়সড় সাফল্য! গাঁজা সহ তিন পাচারকারী গ্রেফতার, বাজেয়াপ্ত লাল গাড়ি ও ৩৫ কেজি গাঁজা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার

সংবাদদাতা,সফিকুল ইসলাম,সুতি, জঙ্গিপুর:ফের বড়সড় সাফল্য পেলো জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ। মঙ্গল।বার বৈকাল ৪.৩০ নাগাদ একটি লাল রঙের গাড়ি ১২ নং জাতীয় সড়কে ধরে বহরমপুর দিকে যাচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদেরমোড় টোল ট্যাক্সের কাছে পুলিশ নাকা চেকিং এর সময় একটি গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিক্কি থেকে প্রায় ৩৪কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পাশাপাশি গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করে পুলিশ ও বাজেয়াপ্ত গাঁজা উদ্ধার হওয়া গাড়িটি। জঙ্গীপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ জানান, ধৃতদের নাম বাপন সরকার (২৮) ও দেবু বিশ্বাস (৩১) এদের দুইজনের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার দিঘরী গ্রামে। আরো একজনের নাম প্রেম সংকর পোদ্দার (২৫) বাড়ি পুর্ব বর্ধমান জেলার মেমারি থানার মিয়ামারী গ্রামে বলে জানাযায়। গতকাল গোপন সুত্রে খবর পেয়ে সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্বে এসআই মহঃ সাহাজাহান পুলিশের একটি টিম নিয়ে পাখির চোখ করে সুতির চাঁদেরমোড়ে নাকা চেকিং করছিলেন,সেই বৈকাল বেলায় একটি লাল রঙের গাড়ি আটক করে। গাড়িটি ১২ নং জাতীয় সড়কে ধরে বহরমপুর দিকে যাচ্ছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারপর গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের আজ ১০ দিনের পুলিশে হেফাজত চেয়ে জঙ্গীপুর আদালতে পাঠানো হয়। পুলিশ হেফাজতে নিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কত দিন ধরে ধৃত ব্যক্তিরা এই ব্যাবসার সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।