রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের উত্তরসূরি কে? সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে! এনডিএ এবং ‘ইন্ডিয়া’, কার পক্ষে কত ভোট

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ১২:২৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

দেশে আজ নির্ধারিত হচ্ছে নতুন উপরাষ্ট্রপতি। সকাল ১০টা থেকে সংসদ ভবনের এফ-১০১ কক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই হবে গণনা, আজই জানা যাবে ফল।

 

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী—এনডিএ সমর্থিত মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমর্থিত প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডি।

 

৭৭০ সাংসদের ভোটেই ঠিক হবে দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি। জাদুসংখ্যা ৩৮৬। এনডিএ-র হাতে খাতায়কলমে ৪২৫-এর বেশি ভোট থাকায় রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বিরোধী শিবিরের ঝুলিতে আছে প্রায় ৩২৪ ভোট। ফলে ব্যবধান ১০০–১২৫ হতে পারে বলেই অনুমান।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে প্রথম ভোট দেন। ২০২২ সালে ধনখড় ৩৪৬ ভোটে জয়ী হয়েছিলেন। এবারও এনডিএ এগিয়ে থাকলেও ফলাফলের দিকে সবার নজর।