জন্মদিনে অন্যরকম উদযাপন, সমাজসেবায় ব্যস্ত টলিউড অভিনেত্রী পায়েল সরকার।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ও সমাজসেবিকা পায়েল মিঠাই সরকারের জন্মদিনে একগুচ্ছ কর্মসূচি পায়েল সরকার অর্গানাইজেসন প্রাইভেট লিমিটেড ও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের।দমদমের একটি প্রতিবন্ধী শিশু সংগঠনে কাটা হয় কেক ও শিশুদের দেওয়া হয় উপহার। এরপর ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে সময় কাটান। পরে ‘নিভালয়’ বৃদ্ধাশ্রমে প্রবীণের সঙ্গে কেক কাটেন ও নিজ হাতে তাদের খাবার পরিবেশন করেন।সাগরদিঘীতেও দিনভর কর্মসূচি আয়োজন করে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও কল্যাণের পথে স্বেচ্ছাসেবী সংস্থা । বৃক্ষরোপণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী ও চারাগাছ বিতরণ, আদিবাসী শিশুদের বিশেষ ভোজ এবং পথবাসীদের খাবার দেওয়া সবই ছিল আয়োজনের অংশ। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, “পায়েল মিঠাই সরকার কেবল অভিনেত্রী নন, তিনি সমাজসেবারও প্রেরণা।”সব মিলিয়ে, তার জন্মদিন পরিণত হলো মানবসেবার মহোৎসবে।
