ফরাক্কায় মৎস্যজীবীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫০ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার | আপডেট: ১০:৫০ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
ফারাক্কা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের ২ নম্বর কলোনী সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে এক মৎস্যজীবীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম পরী হালদার (বয়স আনুমানিক ৪২)। তিনি পেশায় মৎস্যজীবী এবং ২ নম্বর কলোনীর বাসিন্দা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ২ নম্বর কলোনী ফিডার ক্যানেলের ধারে একটি বট গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এবং পুরো বিষয় টি খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, পরী হালদার শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে সম্প্রতি তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।
