জঙ্গিপুরে ‘বিজেপি তুমি ভারত ছাড়ো’ মিছিল বাংলা ভাষা অপমান ও পরিযায়ী শ্রমিক হেনস্থার প্রতিবাদে জনজোয়ার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৮ এএম, ১০ আগস্ট ২০২৫ রোববার | আপডেট: ০৯:২৮ এএম, ১০ আগস্ট ২০২৫ রোববার
সফিকুল ইসলাম,জঙ্গিপুর: শনিবার বিকেলে জঙ্গিপুরের ম্যাকেঞ্জি মোড় থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা অংশ নেন। প্রতিবাদ সভায় জাকির হোসেন অভিযোগ করেন, বিহারে “SIR” নামে আতঙ্ক সৃষ্টি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “বাংলাকে বাঁচাতে ও ভাষাকে রক্ষায় এই আন্দোলন চলবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে—এটি শুধু সংখ্যালঘু নয়, সমগ্র বাঙালি সমাজের বিরুদ্ধে অপবাদ।”আজ রাখি বন্ধন উৎসবে কিছু যুবকের হাতে অস্ত্র করে জঙ্গিপুর মিছিল করেন, তাদের উদ্দেশে বলে, এদের জ্ঞানের অভাব আছে ,“অস্ত্র নয়, বইয়ের জ্ঞান অর্জন করতে হবে। বাংলায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের লক্ষ্য।”তিনি অভিযোগ করেন, বাংলায় গুজরাট, বিহারসহ বিভিন্ন রাজ্যের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা করলেও, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এই অবস্থা বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে ধুলিয়ান কাণ্ডে জেলে থাকা নির্দোষদের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি জানান। মিছিল ও সভা ঘিরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান বিধায়ক। এদিনের সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ১ ব্লক সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, উপ-প্রধান ইয়াকুব আলী, প্রধান, জেলা পরিষদ সদস্যসহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
