সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জুম্মার নামাজ শেষে গাছ বিতরণ সাগরদীঘিতে

শফিক ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২১ পিএম, ২০ জুলাই ২০২৫ রোববার | আপডেট: ১২:২১ পিএম, ২০ জুলাই ২০২৫ রোববার

জুম্মার নামাজ শেষে পরিবেশ রক্ষায় চারাগাছ বিতরণ।

 

সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে আজ বোখারা ১ অঞ্চলের ডাংরাইল গ্রামের জুম্মা মসজিদে ১২০ জন নামাজ পড়া ব্যাক্তিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস, মসজিদ ইমাম মহাবুর শেখ, সমাজসেবী রিপন শেখ সহ অন্যান্যরা গাছ নেওয়া ব্যক্তিরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছেন, এই চারাগাছগুলোকে তাঁরা সন্তানস্নেহে বড় করে তুলবেন, যেন ভবিষ্যতের জন্য রেখে যেতে পারি একটি সবুজ ও সুস্থ পৃথিবী।সঞ্জীবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।