কবিতা - কোরবানির ঈদ
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৭ এএম, ৬ জুন ২০২৫ শুক্রবার | আপডেট: ০৮:২৭ এএম, ৬ জুন ২০২৫ শুক্রবার
"কোরবানির ঈদ"
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
************************
কোরবানির ঈদে আসে, সবাই মিলে হাসি,
গরু-ছাগল সাজে কত, বাজে খুশির বাঁশি।
ইব্রাহিম নবি দিলেন ত্যাগের যে নজরানা,
ইসমাইল পুত্র, একবারও করলো না মানা।
ইসমাইল হাসে, চোখে তৃষ্ণা নাই,
আল্লাহ্র নামে জীবন উৎসর্গ চাই।
পিতার নম্রতা, ধৈর্য, নিঃস্বার্থ প্রেম,
ত্যাগেই তো খুঁজে পাই রহমতের ফ্রেম।
আজও কাঁধে ওঠে কোরবানির দান,
ধনী ও গরিবের মুখে প্রেমের গান।
মাংস নয় শুধু, ভাগ হয় আশা,
ভ্রাতৃত্বে মেশে মোদের ভালবাসা।
ত্যাগের আলোয় জ্বলে প্রাণ,
আল্লাহই মোদের শান্তি দান।
ঈমানের পথে ত্যাগ করবো,
রবের প্রেমে জীবন গড়বো।
