সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামশেরগঞ্জ থানার উদ্যোগে মালঞ্চায় দুঃস্থ দের মাঝে বস্ত্র উপহার।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৪ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার

ঈদুল আযহা উপলক্ষে সামসেরগঞ্জ থানার উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি,মুখে হাসি দুঃস্থ দের মাঝে।

 

ঈদের মরশুমে সামসেরগঞ্জ থানার পক্ষ থেকে আইসি সুব্রত ঘোষের উদ্যোগে আজ বিকেল সাড়ে চারটায় মালঞ্চা প্রাইমারি স্কুলে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এই অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত অফিসার মলয় চক্রবর্তী ১১০ জন দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। সমাজের দুঃস্থ ও দরিদ্র মানুষদের কথা মাথায় রেখেই এই মহতী উদ্যোগ নেওয়া হয়। বস্ত্র পেয়ে উপকৃত মানুষরা তাদের আনন্দ প্রকাশ করেন এবং শমসেরগঞ্জ থানার এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন।

 

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।