অগ্নিবীণা সব পেয়েছির আসরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
অগ্নিবীণা সব পেরেছির আসরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো সাগরদিঘির ১৪ নম্বর পোপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।পাশাপাশি এদিন বৃক্ষ রোপন কর্মসূচি উদ্যোগ নিয়েছেন তারা। অনুষ্ঠানের মঞ্চ থেকে সাগরদীঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বলেন প্রতিটি নাগরিককে সবুজায়নের দিকে চালিত করা ও প্লাস্টিক দূষণের গভীর ও বিধ্বংসী প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগএর সঙ্গে এই বিশ্ব পরিবেশ দিবস আগামী প্রজন্মের জন্য প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া এবং লড়াই করার প্রয়োজনীয়তায় জোর দেয়।বনভূমি আমাদের পৃথিবীর ফুসফুস। গাছ না থাকলে আমাদের জীবন সংকট হবে। আমরা যদি এইভাবেই জীব বৈচিত্র্যকে নষ্ট করতে থাকি তাহলে আগামী দিনে আমরাই বিপদে পড়বো।একটি গাছ লাগানো একটি ছোট্ট কাজ বলে মনে হতে পারে কিন্তু সকলে মিলে যদি এই কাজ করি তাহলে আগামী দিনে প্রকৃতি সুজলা সুফলা হয়ে উঠবে। মনে রাখতে হবে, প্রকৃতির আমাদের প্রয়োজন নেই বরং আমাদের প্রকৃতিকে প্রয়োজন।’ তিনি আরো জানান সাগরদিঘির পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন আমরা জানি একটি গাছ একটি প্রাণ, পরিবেশকে বাঁচাতে গাছ অবশ্যই লাগানো প্রয়োজন। অন্যদিকে বিদ্যালয়ের পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন তিনি এবং বিদ্যালয়ের সুন্দর পরিবেশকে গড়ে তুলতে আগামী দিনে পাশে থাকার আশা দিয়েছেন। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান , অগ্নিবীণা সব পেয়েছির আসরের সম্পাদক পরিতোষ বন্দ্যোপাধ্যায় , পরাগ সিনহা, প্রাক্তন শিক্ষক সন্দীপ দাস, সৌমিত্র সিনহা,পঞ্চায়েত সমিতির মেম্বার অরূপ সরকার , বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীগণ।
