বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দশ মাসের ছোট্ট অস্মিকার পাশে পায়েল মিঠাই সরকার ও ছয় বছরের বর্ষা দাস।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

দশ মাসের ছোট্ট অস্মিকার পাশে পায়েল মিঠাই সরকার ও ছয় বছরের বর্ষা দাস।

 

রানাঘাটের অস্মিকা দাস স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক বিরল রোগে আক্রান্ত ফুটফুটে ছোট্ট শিশুটি। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা সংগ্রহ করা প্রায় অসম্ভব। আর এসবকিছুর মধ্যেই অস্মিকার পরিবারের পাশে দাঁড়ালো সাগরদিঘির প্রকৃতিপ্রেমী ও রক্তযোদ্ধা সঞ্জীব দাসের মেয়ে বর্ষা দাস। নিজের পিগি ব্যাঙ্ক ভেঙে প্রায় পাঁচ হাজার টাকা সে অস্মিকার বাবা মায়ের হাতে তুলে দিলো। পাশাপাশি পায়েল সরকার অর্গানাইজেশন ও সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ প্রায় এক লক্ষ টাকা সহ বিভিন্ন ফলমূল ও খাবার তুলে দেওয়া হয় অস্মিকার পরিবারের হাতে। পায়েল মিঠাই সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা সঞ্জীব দাস, বাচ্চা গ্যাংয়ের মা সুদিপা চ্যাটার্জী, পাশে আছি সংস্থার সম্পাদক সাহিল মল্লিক। সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস "অভিনেত্রী পায়েল মিঠাই সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সত্যি উনি এক উদার মনের মানুষ, নিজের ধারাবাহিক জগতের কাজকর্মের পাশাপাশি যেভাবে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন তা সত্যি প্রশংসনীয়।