সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জমজমাট আবহে সম্পন্ন হল সমাজ কল্যাণের ক্লাবের আয়োজিত মেগা ফাইনাল, ব্যাপক উপস্থিতি দর্শকদের।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার | আপডেট: ০৭:৫৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

ফারাক্কায় জমজমাট আবহে সম্পন্ন হল সমাজ কল্যাণ ক্লাবের আয়োজিত মেগা ফাইনাল ।

 

মুর্শিদাবাদের ফরাক্কার বিন্দুগ্রাম সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ফুটবল নকআউট টুর্নামেন্টের মেগা ফাইনাল । চূড়ান্ত সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় বি বি কলকাতা ও খুন্তিপাড়া টাইগার্স ক্লাব।

 

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রথমার্ধেই দু'দল একটি করে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ১-১ গোলে সমতা বজায় রাখে। দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে না পারায় রেফারি নির্ধারিত সময় শেষে ম্যাচের ফয়সালা ট্রাইব্রেকারের মাধ্যমে করার সিদ্ধান্ত নেন। সেখানে বি বি কলকাতার গোলকিপার দুর্দান্ত দক্ষতায় একাধিক বল সেভ করে দলকে চ্যাম্পিয়ন করে তোলেন তারা।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, যিনি বরাবরের মতো এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার প্রশংসা করেন ও খেলোয়াড়দের উৎসাহিত করেন। সমাজ কল্যাণ ক্লাবের পৃষ্ঠপোষক বাবলু ঘোষ জানান মোবাইলে আসক্ত যুব সমাজকে মাঠ মুখী করতে আমাদের এই উদ্যোগ। এছাড়া সমাজকল্যাণ ক্লাবের পৃষ্ঠপোষক মালতি মণ্ডল ঘোষ, ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ, ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম, বেনিয়াগ্রাম অঞ্চল সভাপতি সাকিরুল খানসহ বিশিষ্ট অতিথিবৃন্দ খেলোয়াড়দের অভিনন্দন জানান।