সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শ্রমিকদের পাশে দাঁড়াতে INTUC সেবা দলের কার্যালয় অফিসের উদ্বোধন নিউ ফারাক্কায়।

শফিক ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার | আপডেট: ০৭:৪৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

শ্রমিকদের পাশে দাঁড়াতে INTUC সেবা দলের কার্যালয় অফিসের উদ্বোধন নিউ ফারাক্কায়।

 

বিড়ি শ্রমিক থেকে, সমস্ত স্তরের শ্রমিকদের  দাবিকে তুলে ধরার সহযোগিতার উদ্দেশ্যেই 

রবিবার বিকালে কংগ্রেসের শ্রমিক সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন । এদিন নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক,নুরুলহাসান কলেজের বিপরীতে। INTUC নেতা প্রমোদ পাণ্ডে বলেন বিড়ি শ্রমিকরা দিনের পর দিন যে শোষণের কবলে পড়ছেন। শাসক দলের সব প্রতিনিধিরা বিড়ি কোম্পানি হওয়ায় কার্যতারা শাসন করছেন তাদের ন্যায্য মজুরি দিচ্ছেন না। নাম না করেই একাধিক বিড়ি কোম্পানিদেরকে কটাক্ষ করেন সেবা দলের নেতৃত্বগণ । পাশাপাশি বিড়ি শ্রমিকদের জন্য গড়ে ওটা তারাপুর হসপিটালেরবেহাল দশা এ বিষয়েও রাজ্য এবং কেন্দ্রকে তীব্র ক্ষোভ রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবালের। কার্যত এই কার্যালয়ে যেকোনো সময় শ্রমিকেরা সহযোগিতা পাবেন এবংফারাক্কায় অসংখ্য ট্রাক লেবার রয়েছে তাদের কে  শোষণ করা হচ্ছে। ন্যায্য মূল্য পাচ্ছেনা সেই বিষয়ে তাদের দাবি-দাওয়া কে তুলে ধরার জন্য কার্যত  কার্যালয় উদ্বোধন।

 অন্যদিকে রাজ্যের INTUC রাজ্যের সভাপতি প্রমোদ পান্ডে কটাক্ষ করেন বিড়ি কোম্পানি মালিকদের কে ২০২ টাকা যে মূল্য ধার্য করা হয়েছে সে মূল্য ১৭৫ টাকা কিংবা ১৮০ টাকা দিচ্ছে সে নিয়েও বড়সড়ো আন্দোলনের পথে হাঁটতে যাচ্ছেন বলে জানিয়েছেন INTUC সেবা দল এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন । মূলত এই কার্যালয় সাধারণ শ্রমিকদেরকে সহজেই কার্যালয় থেকে দাবি তুলতে সহজ হবে। সর্বক্ষণ এই সেবাদল সাধারণ মানুষ সহ শ্রমিকদের পাশে রয়েছেন। উক্ত উদ্বোধনীয় সভায় উপস্থিত ছিলেন।INTUC সেবাদলের সভাপতি প্রমোদ পাণ্ডে, সহ সভাপতি শাহিদ আফ্রিদি,রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল , INTUC মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রাবন্তি সিং। ও একাধিক সক্রিয় INTUC এর কর্মকর্তারা।