মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বেহাল জাতীয় সড়ক নিয়ে বিক্ষোভ

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের গোয়ালপাড়া ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে বীরঘই গ্রামপঞ্চায়েতের ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পরে রয়েছে। চলাচলের অযোগ্য, উদাসীন প্রশাসন। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ স্কুলের ছাত্রছাত্রীসহ গ্রামের বাসিন্দাদের। এলাকায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ শহর সংলগ্ন গোয়ালপাড়া এলাকায়। অবরোধের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে আটকে পরেছে বহু দূরপাল্লার লড়ি ও যাত্রীবাহী যানবাহন।  

অবরোধকারীদের দাবি নতুন রাস্তা তৈরি করার প্রশাসনিক আশ্বাস না মেলা পর্যন্ত এই অবরোধ চলবে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কিছুটা নিয়ন্ত্রনে আসে বলে জানা যায়