সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম

সরিফুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম

মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম

হরিশ্চন্দ্রপুর,
মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলমের নাম মালদা জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে ঘোষণা করতেই খুশির জোয়ার মালদা জুড়ে। বিশেষ করে উত্তর মালদার কংগ্রেসের নেতা কর্মীরা সভাপতি হিসেবে মোস্তাক আলমকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। এতোদিনে একজন যোগ্য জেলা সভাপতি পেয়েছে জেলা কংগ্রেস বলে জানিয়েছেন সকলে। এবার জেলা কংগ্রেস ঘুরে দাঁড়াবে এবং জেলায় ভালো ফল করবে বলে আশাবাদী তারা।ইতি মধ্যেই উত্তর মালদায় ২০১৯ সালের লোকসভার প্রার্থী হিসেবে মোস্তাক আলমকেই দেখতে চান উত্তর মালদার কংগ্রেস সমর্থকরা। নতুন জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম বলেন, আমি এতদিন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক ছিলাম। আজ দল আমাকে জেলার দায়িত্ব দিয়েছে। আমি দলের প্রতিটি গাইড লাইন মেনে চলবো। প্রতিটি মানুষের কথা ভেবে কাজ করবো। এটা আমার কাছে চ্যালেঞ্জ।